শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

  • দেলোয়ার হোসেন মাহমুদ
  • ২০২৫-০৬-০৬ ০০:২৭:১০

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল হানিফের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা।
আব্দুল হানিফ খাঁন উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত,তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে।   সরকার পতনের পর কয়েকদিন পলাতক ছিলেন। বেশ কয়েকটি মামলার আসামি তিনি। জানা যায় উচ্চ আদালত থেকে কয়েকটি মামলায় আগাম জামিন নিয়ে জামিন নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি গোলাপগঞ্জ মডেল থানার ওসি বলেন তাকে অন্য আরেকটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
 

 


এ জাতীয় আরো খবর