বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দৌলতপুরে জামায়াতের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা

  • মিজানুর রহমান
  • ২০২৫-০৬-০৪ ১৭:৫৪:০১
ছবি: প্রার্থী আরজ উল্লাহ ও মোস্তাফিজুর রহমান বুলবুল।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া দৌলতপুর ১ আসনে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করেছেন জামায়াতে ইসলামী। বুধবার (৪ জুন) সাকাল সাতটার সময় উপজেলার তারাগুনিয়া নিউ চাইল্ড মডেল একাডেমি স্কুলে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সমাবেশে তাদের নাম ঘোষনা করেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার।
প্রার্থীরা হলেন, আরজ উল্লাহ উপজেলা চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান বুলবুল ভাইস চেয়ারম্যান ও মোছাঃ মমতাজ খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন। 
অনুষ্ঠিত জামায়াতের কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার, জামায়াতের দৌলতপুর আসনে মনোনীত প্রার্থী উপজেলা আমির শিক্ষাবিদ উপাধ্যক্ষ বেলাল উদ্দীন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াতের নেতৃবৃন্দ।
 

 


এ জাতীয় আরো খবর