মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশীকে পুশ ইন করেছে বিএসএফ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২৭ ২২:৩৯:৪৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে ১৭ বাংলাদেশীকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। প্রশাসন,বিজিবি,পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে,মঙ্গলবার (২৭মে) সকালে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিভীষণ সীমান্ত ফাঁড়ির আওতাধীন  খাড়ির ঘাট লাালমাটিয়া এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে ‘ঠেলে দেয়া’ হয়। এলাকাটি নওগাঁ ১৬ বিজিবি’র আওতাধীন। বিকালে বিজিবি তাঁদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। পরে থানা থেকে তাঁদের উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে পুলিশ হেফাজতে রাখার ব্যবস্থা করা হয়েছে। বিজিবি তাদের গাড়িতে করে ্উপজেলা কমপ্লেক্স ভবনে নিয়ে গেছে। পরবর্তীতে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
গোমস্তাপুরের ইউএনও জাকির মুন্সী বলেন,পুশইনের শিকার ৩ পরিবারের ১৭ জনকে উপজেলা কমপ্লেক্স ভবনে থাকা এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিচয় যাচাই সহ পুলিশী কার্যক্রম শেষে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন,পুশ ইনের শিকার  ১৭ জনের মধ্যে ৯ শিশু,৪ নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। তাঁরা কুড়িগ্রোমের নাগেশ^রী এবং ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। ওই ১৭ জন একটি হিন্দু এবং দুটি মুসলিম সহ তিনটি পরিবারের সদস্য। ১০/ ১২ বছর পূর্বে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারত যাবার পর সেখানে হরিয়ানা এলাকার ইট ভাটায় কাজ করত। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ইটাভাটা বিএসএফ ক্যম্পের সদস্যরা তাঁদের বাংলাদেশে ঠেলে দেয়। এরপর বিজিবি তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তের পর ১৭ জনই বাংলাদেশী নাগরিক বলেও নিশ্চিত করেছেন ওসি।
সংশ্লিস্ট ৬ নং ওয়ার্ড সদস্য মো: মাহাবুর বলেন, সকাল ৮টার দিকে তিনি ঘটনাটি জানতে পারার পর বিভীষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডারের সাথে কথা বলে ১৭ জন বাাংলাদেশীকে পুশ ইনের ঘটনাটি নিশ্চিত হয়েছেন।
এদিকে ১৬ বিজিবি’র বিভীষণ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে উর্ধতণ  কর্মকর্তাদের সাথে কথা বলতে বলেন।  তাঁরা বিএসএফ এর সাথে নিয়মিত পতাকা বৈঠক করেছেন বলেও জানান।
এদিকে ১৬ বিজিবি অধিনায়কের সাথে মোবাইলে যোগাযোগ কর সম্ভব হয় নি।

 


এ জাতীয় আরো খবর