বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক,চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আর্জেন্ট গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২৬ ১৭:৩১:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং গোমস্তাপুর থানায় বিস্ফোরক,চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে দায়ের অন্তত: ৬ মামলার আসামী সোহেল আমান  ওরফে আর্জেন্টকে (৫৫)  গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তিনি গোমস্তাপুর সদর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের আমানুল্লাহ আমান ওরফে আমানুল্লাহ’র ছেলে।
গত রোববার (২৫মে) রাত সাড়ে ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর্জেন্টের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম। তিনি বলেন, নাচোল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার(২৬মে) নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, নাচোল ও গোমস্তাপুর থানায় একাধিক মামলা ছাড়াও আর্জেন্টের বিরুদ্ধে  পুলিশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার কটুক্তির ঘটনায় একধিক জিডি সহ বিভিন্ন অভিযোগও রয়েছে। একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামী হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)  এবং জেলার বিভিন্ন থানা পুলিশ রাজশাহী মহানগর পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে গত রোববার রাতে তাঁকে  রাজশাহী মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করে। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর