বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক,চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী আর্জেন্ট গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-২৫ ২২:৫৭:২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং গোমস্তাপুর থানায় বিস্ফোরক,চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে দায়ের একাধিক মামলার আসামী সোহেল আমান  ওরফে আর্জেন্টকে (৫৫)  গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তিনি গোমস্তাপুর সদর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের আমানুল্লাহ আমান ওরফে আমানুল্লাহ’র ছেলে।
রোববার (২৫মে) রাত সাড়ে ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর্জেন্টের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম। তিনি বলেন, নাচোল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আর্জেন্টের গ্রেপ্তারের ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তাঁকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান পুলিশ সুপার।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রউস উদ্দিন বলেন, একাধিক মামলা ছাড়াও আর্জেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)  এবং বিভিন্ন থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তারের পর রোববার রাতে তাঁকে নাচোল থানায় আনা হয়েছে।


এ জাতীয় আরো খবর