শনিবার, জুন ২৭, ২০২৬

কালিহাতীতে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন

  • আব্দুস সাত্তার,প্রতিনিধি টাঙ্গাইল:
  • ২০২৫-০৫-২৫ ১৬:৪০:১৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদে  অসহায় দুঃস্থ পরিবারের মাঝে  ১০ কেজি করে  চাল বিতরন করা হয়েছে।
গত শনিবার ও রোববার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ভিজিএফ কর্মসূচির আওতায়  ১৮৯৭ টি  অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এ  চাল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি নেতা আবুল হামেম,ছোটন,বল্লা ইউনিয়ন পিএনপির সাধারণ সম্পাদক আ: কাদের, বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, ট্যাগ অফিসার উজ্জ্বল কুমার ভট্টাচার্য,বল্লা ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ,আলাউদ্দিন,মো: গাজী,নাসিমা আক্তার রুনু,সালমা আক্তার,ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ: ছাত্তার, ইউপি হিসাব সহকারী মুক্তি আক্তার প্রমুখ।
এছাড়াও বিএনপির বিভিন্ন নেতাকর্মী গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর