আমার কোথাও যাওয়ার তাড়া নেই
আরো কোথাও ... আরো...আরো...
তোমার ইচ্ছেরা দিচ্ছে সাড়া
তুমি যেতে পারো ... পারো...
চারিদিকে গভীর এক পরিখা খননের
কাজ আছে এখনো বাকী,
শুধু মনে হয় আজ
একান্ত ভাবে নিজেকে নিয়েই থাকি।
চারিদিকে যতসব অকারন কলরব
স্রোতের টানে ভেসে চলা কত যে কঠিন!
একান্ত আমি নীরবে তাই
নির্জনে পথ খুঁজে যাই।
পথের শেষ কোথায় জানি না আমি
আজ তাই পথ খোঁজাটাই সবচেয়ে দামী।