চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র্যাবের অভিযানে এক হাজার দুইশত পাঁচ লিটার চোলাই মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণ সহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হলেন - চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাবুডাইং এলাকার লাতোয়া মুর্মুর ছেলে আবির মুর্মু (২১) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর নূনগোলা মহল্লার স¤্রাট কর্মকারের ছেলে আনন্দ কর্মকার(২০)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২২মে) সকাল ৭টার দিকে ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুজনকে মদ ও প্রস্তুত সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন এবং বিক্রিতে জড়িত। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানায় র্যাব।