চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলার একটি মসজিদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি (৪৫) এবং জেলার গোমস্তাপুর উপজেলা থেকে মো. সাগর(২৩) নামে বাক প্রতিবন্ধী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ও সকালে মরদেহ দুটি উদ্ধার হয়। সাগর গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের কাজীগ্রাম এলাকার আফতাব আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপরে নাচোল সদর ই্উনিয়নের গনইর গ্রামের একটি ওয়াক্তিয়া মসজিদ থেকে একটি অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন,মরদেহের কপালে জখমের মত একটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাহ্যিকভাবে আঘাতের অন্য কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ওই ব্যাক্তি ভবঘুরে শ্রেণীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কেউ তাঁকে শনাক্ত করতে পারে নি। কিভাবে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। সিআইডির ক্রাইমসিন ইউনিট মরদেহ থেকে আলামত সংগ্রহ করেছে।
অপরদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রই্স উদ্দিন বলেন, গত বুধবার রাতে ঘুমাতে যাবার পর বৃহস্পতিবার সকালে বাড়ির আঙ্গিনায় একটি আমগাছের ডালের সাথে সাগরের গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পাায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে সাগর আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারন জানা যায়নি।
এ দুই ঘটনায় সংশ্লিস্ট থানায় দুটি অপমৃুত্য মামলা হয়েছে।