শনিবার, মে ২, ২০২৬

কারাবন্দী সেচ্ছাসেবকদল নেতা মাসুদের পিতার ইন্তেকাল,জানাজা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৫-২১ ১৯:৫০:১০

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ন আহবায়ক  মাসুদ রানার পিতা আবুল ফজল তালুকদার (৮০) ২০ মে সন্ধায় গিলাতলা ১ নং কলোনীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অনন্না লিল্লাহী রাজিউন) । আজ বাদ জোহর আটরা গিলাতলা ১ নং কলোনী ঈদগাহ মাঠে জানাযা শেষে ১ নং কলোনী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এস এ রহমান বাবুল, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন, সাইফুল্লাহ তারেক, মইন খান, খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ বিল্লাল হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা জাকারিয়া,মাসুম,শাহাবুদ্দিন প্রমুখ। উল্লেখ্য সেচ্ছাসেবকদল নেতা মাসুদ একটি মামলায় খুলনা জেলা কারাগারে  আটক থাকায় ৩ ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাযায় অংশগ্রহন করেন এবং শেষবারের মত নিজের পিতাকে দেখেন এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় কান্নায় এলকার আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠে । 


এ জাতীয় আরো খবর