ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল আযহার পুর্বে খুলনা শিল্পাঞ্চলের বন্ধকৃত বেসরকারি জুট মিল মহসেন,সোনালী,এ্যযাক্স,আফিল,জুট স্পিনার ও হুগলি বিস্কুট কোম্পানির ছাঁটাইকৃত শ্রমিক কর্মচারীদের গ্রাইচুটি,পিএফ সহ যাবতীয় পাওনা পরিশোধ ও ফ্যাসিবাদী সরকারের দোষর মালিকদের শাস্তি সহ ৬ দফা দাবিতে চলমান আন্দোলন জোরদার করার লক্ষে এক জরুরী মতমিনিময় সভা আজ সন্ধায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, শ্রমিক কল্যান ফেডারেশন এর খুলনা মহানগরের সহ সভাপতি শ্রমিক নেতা মাহফুজুর রহমান,আব্দুল ওহাব, ওবায়দুর রহমান বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতব্বর, এ্যাজাক্স জুট মিলের সভাপতি আঃ ওদুদ শরীফ, মিহির রজ্ঞন বিশ^াস, মোঃ সলেমান শেখ ,বাবুল শেখ, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ । মতমিনিময় সভা শেষে আগামি চলমান আন্দোলন সংগ্রাম জোরদার করার লক্ষে আগামিকাল শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট বাসষ্ট্যান্ড চত্বরে শ্রমিক জনসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।