মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

পটুয়াখালীতে পেশাদার চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২১ ১৯:৩২:৩৩

বিআরটিএ পটুয়াখালী সার্কেল অফিস কর্তৃক আয়োজিত পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মৃলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে রোজ বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত  কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান।
প্রায় শতাধিক চালকদের নিয়ে আয়োজিত সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি বলেন, চালকরা আমাদের দেশের সম্পদ। তারা দক্ষ ও প্রশিক্ষিত হলে দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে। 
তিনি আরও বলেন পেশাদার চালকদের উন্নত প্রশিক্ষণ দিয়ে দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে পারলে দেশের পরিবহন সেক্টর ঝুঁকিমুক্ত করা সম্ভব। পাশাপাশি দূর্ঘটনা প্রতিরোধ ও যান মালের নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নতি করা সম্ভব হবে।
সচেতনতা মূলক সভায় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারী পরিচালক, জেলা পুলিশের টিআই, সিভিল সার্জন এর প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা।

 


এ জাতীয় আরো খবর