এবার হাওরবাসীর ঘরে ঈদের আনন্দ দ্বিগুণ
- নিজস্ব প্রতিবেদক:
-
২০২১-০৫-১৩ ০৮:৫৩:৩৫
- Print
২০১৭ সালের বন্যায় সকল ধান তলিয়ে যাওয়ার পর থেকেই হাওরের কৃষকদের দুশ্চিন্তা ও ভয়ে দিন কাটলেও এবছরের ফলনে মনে স্বস্তি এসেছে তাদের। আবহাওয়া অনূকূলে থাকায় বিগত ৩-৪ বছরের চেয়ে এবছর হয়েছে বাম্পার ফলন। তবে ধান বিক্রি কার্যক্রম পুরোদমে শুরু না হলেও ধানের বাম্পার ফলনে হাওরে এবারের ঈদের দিগুণ খুশির বার্তা নিয়ে এলো।
ছেলে মেয়ে মা বাবা সবার জন্য কিনছেন ঈদের নতুন জামা, যাচ্ছেন শহরের বড়-ছোট শপিংমল ও দোকানগুলোতে।
সরেজমিনে, সুনামগঞ্জের দেখার হাওর ও খরচার হাওর এবং শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, হাওরে ধান কাটা প্রায় শেষ যা রয়েছে তা দুই-একদিনে কেটে ফেলবেন তারা, এদিকে হাওরে হাওরে এখন চলছে ধান শুকানোর কাজ। অন্যদিকে ঘরের পুরুষেরা হাওরে থাকলেও অনেক বছর আনন্দের ভাগাভাগিতে ও কৃষানীরা যাচ্ছেন কেনাকাটায়, সন্তানদের নতুন জামা কিনে দেওয়ায় ও ঈদের বাজার করতে পরিবার বা গ্রামের দুই থেকে তিনজন মহিলা একত্রিত হয়ে যাচ্ছে কেনাকাটায়। অন্যদিকে এবছর সরকার ১০৮০ টাকা মণ বোরো ধানের দাম নির্ধারণ করলেও কৃষকরা বলছে পাইকারি এবছর বিক্রি হচ্ছে ৯০০-৯৫০ টাকায়, সবকিছু ঠিক থাকলে এবছর আনন্দ ও ফূর্তিতেই কাটবে হাওরের ঈদ।
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খরচার হাওরে ১০ কেয়ার জমিতে বোরো ধান করেছেন কৃষক শাহ ফজলুল হক, তিনি বলেন, এ বছর আমরার ধান গত বছর অখলতের থকি বেশি ভালা অইছে, আবহাওয়া ঠিক আছিল, বৃষ্টি কম অইছে আল্লাহ দিলে আমি ধান পাইছি ১০০ মণ৷
তিনি বলেন, গেল কয়েকবছর ধরিতো ছেলে মেয়েরারের বালা কিচ্ছু দিতে পারছি এইবার সবার লাগি কাপড় কিনছে আমার বাচ্চার মায়, সবাইরে নিয়া আমরা খুশিতে ঈদ করমু।