কাউন্টার টেরোরিজম ইউনিট-সিটিটিসি মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩ শিশুসহ ১৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও জিহাদী বই জব্দ করা হয়েছে। সিটিটিসি জানিয়েছে, কয়েকমাস আগে নাশকতার পরিকল্পনা করতেই পাহাড়ে অবস্থান নেয় তারা।
শনিবার ভোরে, মৌলভীবাজারের কুলাউড়ায় দূর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ‘অপারেশন হিলসাইড’ নামে অভিযানে অংশ নেয় পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি।
স্থানীয়রা জানিয়েছে, তিন মাস আগে বগুড়া থেকে এসে পরিবারটি ওই বাড়িতে বসবাস শুরু করে। তবে কারো সঙ্গে তাদের মেলামেশা করতে দেখা যায়নি।
প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে ঘটনাস্থল থেকে নারী-শিশুসহ ১৩ জনকে আটক করে সিটিটিসি। জব্দ করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও জিহাদী বই।
এরপর সাংবাদিকদের সিটিটিসির এই কর্মকর্তা জানান, আটক কৃতরা সবাই ‘ইমাম মাহাদি কাফেলা’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। নির্জন এলাকায় একত্রিত হয়ে, তারা নাশকতার পরিকল্পনা করছিল।
সিটিটিসি আরো জানায়, সেখানে জমি কিনে আস্তানা তৈরি করেছিল সংগঠনটি। সদস্যদের প্রশিক্ষণের জন্য নানা সরঞ্জাম মদুত ও করা হয় আস্তানায়। তবে কার নেতৃত্বে এই সংগঠনটি চলছে সে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে সংস্থাটি।