ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা শিল্পাঞ্চলের বন্ধকৃত বেসরকারি জুট মিল মহসেন,সোনালী,এ্যযাক্স,আফিল,জুট স্পিনার ও হুগলি বিস্কুট কোম্পানির ছাঁটাইকৃত শ্রমিক কর্মচারীদের গ্রাইচুটি,পিএফ সহ যাবতীয় পাওনা পরিশোধ ও ফ্যাসিবাদী সরকারের দোষর মালিকদের শাস্তি সহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের মঙ্গলবার সকাল ১১ টায় টা থেকে অনশনশ কর্মসূচি শুরু করে শ্রমিকরা। বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ও ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম। বেলা ১ টার সময় অনশনরত শ্রমিক কর্মচারীদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান এ্যযাক্স জুট মিলের মালিক আ: মান্নান তালুকদার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম। শ্রমিকদের জুস পান করিয়ে অনশন কর্মসূচিতে ভাঙ্গান এ্যযাক্স জুট মিলের মালিক আ: মান্নান তালুকদার। কর্মসূচি চলাকালে এক বক্তব্যে তিনি বলেন আমি বিনা দোষে প্রায় ৭ বছর কারা ভোগ করেছি।আমি আগামী ঈদুল আজহার পুর্বে এ্যযাক্স মিলের শ্রমিক কর্মচারীদের পাওনার একটি অংশ পরিশোধ এবং এই চলতি ২৫ সালের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার প্রতিশ্রতি দেন । অনশন শেষে শ্রমিক নেতৃবৃন্দ ও এ্যযাক্স জুট মিলের মালিক আব্দুল মান্নান, খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেডারেশনের সহ-সভাপতি আমজাদ হোসেন, আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতব্বর, ওদুদ হোসেন, মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ ।