চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানীকারক এবং আম উৎপাদনকারীদের সাথে বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে চেম্বারের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁপাইনবাবগঞ্জে রপ্তানীযোগ্য আম উৎপাদন,রপ্তানী বৃদ্ধি,প্রক্রিয়াজাত করে রপ্তানী,রপ্তানীর ক্ষেত্রে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন,প্যাকেজিং,কোয়ারানটাইন,চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠা,আম আমদানীতে সম্প্রতি চীনের আগ্রহ এবং তাঁদের সাথে সরকারের যোগাযোগ,তাজা আম রপ্তানীর জন্য জেলায় হট ওয়াটার প্লান্ট (তাজা আম বিশুদ্ধ জীবানুমুক্ত করে জীবনকাল বাড়ানোর প্রক্রিয়া) চালু, ঢাকায় বিশেষ করে বিদেশী আমদানীকারকদের জন্য ্একটি প্রদর্শনী বা মেলা আয়োজন,আম বোর্ড গঠন, আম গবেষণাগার প্রতিষ্টা,আম নীতিমাালা তৈরী, আমের আন্তর্জাতিক বাজার সহ আম সংশ্লিষ্ট সম্ভাবনা এবং সমস্যা নিয়ে বিস্তারিত ও দীর্ঘ আলোচনা হয়।
রপ্তানী উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান বলেন, আম রপ্তানী বাড়াতে কাজ করা হচ্ছে। সভায় রপ্তানী সংক্রান্ত যে সব সমস্যার কথা উঠে এসেছে সে সব নিয়ে যতটুকু করা সম্ভব তা করবে ব্যুরো। বিভিন্ন দাবির ব্যাপারে তিনি বলেন, যে সব দাবি সরকারের অনান্য বিভাগ সংশ্লিষ্ট সেসব ওই সব বিভাগকে জানানো হবে এবং প্রয়োজনে সুপারিশ করা হবে। চীনে আম রপ্তানীর ব্যাপাওে দু’দেশের আলোচনায় ানেক অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, এ মাসেই তারা আম আমদানী শুরু করা হবে। সরসারি উৎপাদনকারীদের নিকট থেকে সংগৃহীত আম যেন রপ্তানী করা হয় সে ব্যাপারেও খেয়াল করা হবে। রাজশাহী অঞ্চলে কোয়ারানটাইন ষ্টেশন ও প্যাকেজিং হাউস চালু এবংর্ প্তানীতে রাজশাহী বিমানবন্দরের ব্যাবহার বাড়ানোর ব্যাপারে আলোচনা করা হবে। দ্রæতই আম রপ্তারীর পরিমান উল্লেখঙোগ্য পরিমান বাড়বে বলে আশা প্রকাশ করেন ভাইস চেয়ারম্যান।
চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রপ্তানী উন্নয়ন ব্যুরো পরিচালক মো: শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম,চেম্বার সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম,সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন প্রমুখ। সভার আগে সকালে সফরকারী রপ্তানী উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান রপ্তানীযোগ্য আম উৎপাদন বাগান পরিদর্শন করেন এবং বাগানীদের সাথে রপ্তানীর চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় নিয়ে কথা বলেন।