তারা আসে, এসে বসে
রন্ধ্রে রন্ধ্রে রঙিন করে দেয়
তারা খুশি ছড়ায়
ভালো লাগায় ভরিয়ে দেয়।
তারা কাঙ্খিত হয়
তাদের জন্য অপেক্ষা ভালো লাগে
রঙিন ডানায় স্বপ্ন আঁকা থাকে
তাদের দেখে মনে মোহ জাগে।
তারা আসে ছাপ রাখে
আবার নিঃশব্দে চলে যায়
তারা শুধু পাখি নয়
তারা মানুষও হয়।