মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

প্র দী প গু প্ত

  • কমলা রঙা ভোর
  • ২০২৫-০৫-২০ ১৫:০৮:১২

আজ আর কেউ তাদের মেয়ের
নাম রাখেনা কমলা
বড্ড সেকেলে নাম, বড়ো গাইয়া
তার থেকে নাম দেওয়া ভালো --
এ্যানি, রোজি, পিঙ্কি।
এ্যানি হোক নৃত্য পটীয়সী, 
রোজি নাহয় সাইন্টিস্ট হবে হোক,
আর রোজি!  
রোজি মা তুই কী হবি বল -- 
কর্পোরাল বিদুষী? 
বেশ হয় তবে
উজ্জ্বল হবে ভোর।

কমলা গো, বোনটি আমার,
আমায় করো তোমার মায়ের পেটের ভাই
তোমাকে এরা না চেনে নাইবা চিনুক,
ওরা হোক ওদের যা ইচ্ছে - তাই
তুমি আবার শহীদ জন্ম নিও
জন্ম নিও এবার ভারতের বাংলায়
এ বাংলায় কোনো ভাষার শহীদ নাই।


এ জাতীয় আরো খবর