বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ছেলের বিরুদ্ধে এলাকাবাসীকে নিয়ে মা-বাবা’র মানববন্ধন ও বিক্ষোভ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৫-১৯ ১৭:২৯:৫০

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জায়গা-জমি বিরোধের জের ধরে বড় ভাই, ছোট ভাইয়ের কব্জি কেটে দেয়ার বিচারের দাবীতে ছেলের বিরুদ্ধে এলাকাবাসীকে নিয়ে মা-বাবা, স্বজনদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে কোম্পানীগঞ্জ থানার সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করা হয়।
এসময় মানববন্ধন কর্মমূচীতে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বসুরহাট পৌরসভার কাউন্সিলর নুরনবী সবুজ,সাবেক কাউন্সিলর আবদুল মন্নান, আহত আবদুস সাত্তার বাদশার পিতা তোফাজ্জল হক, মাতা মাকসুদা আক্তার,উপজেলা যুবদল নেতা নুর ইসলাম প্রমূখ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় রোববার রাতে মামলার প্রধান আসামী আহত বাদশার ভাই রমজান আলী মিশন ও তার শ্যালক আকাশকে সুবর্ণচর উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত; গত ১৩ মে মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ছয় চৌকিদার বাড়িতে জায়গা-জমি বিরোধের জের ধরে আবদুস সাত্তার বাদশা নামে এক যুবকের হাতের কব্জি কেটে দিয়েছে আপন বড় ভাই রমজান আলী মিশন। এ ঘটনায় আহত আবদুস সাত্তার বাদশার স্ত্রী নুসরাত জাহান নুপুর বাদী হয়ে তার বড় ভাই রমজান আলী মিশনকে প্রধান আসামী করে ৪জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ রোববার রাতে প্রধান আসামী রমজান আলী মিশন ও আকাশকে সুবর্ণচর থেকে গ্রেফতার করে।

 


এ জাতীয় আরো খবর