বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পা র মি তা চ্যা টা র্জী

  • বাংলা শিক্ষা
  • ২০২৫-০৫-১৯ ০১:৩৯:৫০

মাতৃ ভাষা দিবস কাকে বলে? 
ছোট্ট তাতাই মাকে অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলো। মা শ্বেতা গভীর চোখে তাকালো ছেলের দিকে, তার ছেলে কি করে জানলো এই কথা!  তার উগ্র আধুনিক বাবা, ঠাকুমা তো ইংরেজি ছাড়া  কথাই বলেনা বাচ্চাটার সাথে। 
বল না মা? 
ছেলের কথায় সম্বিত ফিরলো স্বেতার, 
- তুমি কি করে জানলে সোনা ভাষা দিবসের কথা? 
- দাদু গল্প করে বলছিল যে আমরা তো বাঙালি তাই বাংলায় কথা বলতে হয়, দেশ কেও নাকি মা বলে, আচ্ছা মা দেশ- মা কি? 
শ্বেতা বুঝে পায়না ছেলেকে কি করে বোঝাবে দেশ মায়ের কথা  । 
তারপর চিন্তা ভাবনা করে বললো - দেশ মা হচ্ছে আমাদের এই মাটি, 
- মাটি কি করে মা হয় মা? 
- আমাদের এই যে দেশ, এই দেশের নাম বাংলা দেশ, তাই এই দেশের মাটিকে বলে বাংলার মাটি, এই বাংলার মাটি হচ্ছে বাংলার মা।
তবুও তাতানের বিস্ময় কাটে না, সে আবার প্রশ্ন করে - কিন্তু মা আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, 
শ্বেতা ছেলেকে বোঝাতে প্রায় ঘেমে যায় তবুও হাল ছাড়েনা তাকে শেখাতেই হবে কারণ তাদের স্কুল থেকে কয়েকজন কে রচনা কম্পিটিশনে সিলেক্ট করেছে তারমধ্যে সেও একজন এই কম্পিটিশনে। কলকাতার নামকরা স্কুলগুলি আছে। ক্লাস ওয়ান আর টুয়ের বাচ্চাদের জন্যই এই কম্পিটেশন রাখা হয়েছে। তাকে সিলেক্ট করা হয়েছে কারণ স্কুলের ম্যাম জানেন যে শ্বেতা একটি নামকরা বাংলা  মিডিয়ামের সরকারি  স্কুলের বাংলার  শিক্ষিকা। 
শ্বেতা পনেরো দিনের আপ্রাণ চেষ্টায় ছেলেকে দেশ মা আর বাংলা ভাষার গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছে । 
সে ছেলেকে বলছে দেখো আমি তো তোমার মা, তাই তুমি আমাকে ভালোবাসো, কি তাই তো? 
- ঘটঘট করে মাথা নেড়ে তাতান বলে হ্যাঁ ভালোবাসি তো বলে সে স্বেতার গলা জড়িয়ে ধরে বলে, " আই লাভ মাই মাম্মা ", 
শ্বেতা বলে সবসময় ইংলিশ বলে না সোনা, আমরা বাঙালি তো?  তাই না? 
ইয়েশ, " অফ্কোর্স উই আর বেঙ্গলি ", for that reason only we r so poor " । 
কে বলেছে এসব কথা? 
দরজায় দাঁড়িযে স্বামীর ব্যঙ্গোক্তি শুনতে হয়, ' কেনো এ নিয়ে কি কোন সন্দেহ আছে না কি? 
স্বেতাও স্লেষের সাথে উত্তর দেয়, " এরকম কিছু লোকের জন্য দেশটা উচ্ছন্নে যাচ্ছে। 
ঘরে বাইরে যুদ্ধ আর অপমান অসম্মান সহ্য করে তাকে লাড়াই করে ছেলেকে বোঝাতে সক্ষম হয়েছে। তার লরেটোতে পড়া শাশুড়ি মাও তাকে বলেছেন, " নিজের মতন ছেলেটাকে গ্রাম্য তৈরি কোর না। শ্বশুরের প্রতিবাদ এসেছে শাশুড়ির কথার উত্তরে, তিনি বলেছেন, দাদুভাই,  আমিও কিন্তু গ্রামের স্কুল থেকে পাশ করেছি, তোমার বাবা হয়তো জানেনা কারণ তার মা তাকে জানাতে লজ্জা পেয়েছে যে ছেলের বাবা একজন বাংলার গ্রামের স্কুল থেকে স্কলারশিপ নিয়ে পাশ করে বিদেশের ইউনিভার্সিটিতে গিয়ে পড়িয়ে এসেছে। 
মাথা নীচু করে দাঁড়িয়ে থাকে ছেলে অনিক, সত্যি তো তার বাবা তো বহুদিন বাইরে ছিলেন বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং দীর্ঘকাল শিক্ষকতা করেছেন, বাবার স্কুল একটা গ্রামের স্কুল, একথাটা আজ সে প্রথম জানলো। 
এখন বুঝতে পারছে, বাবা কেনো বাংলা মিডিয়ামে পড়া স্বেতাকে পছন্দ করেছেন তার বউ হিসেবে। 
অনিক দার্জিলিং কনভেন্ট থেকে পাশ করেছে, বাড়িতে যখন আসতো তখন বাবা তো বাইরেই বেশির ভাগ থাকতেন, আর মাঝে তার মা ক্লাব পার্টি উগ্র আধুনিকতায় বিশ্বাসী, সেখানে ছেলের জন্য উপহার অনেক থাকলেও স্নেহ বা মায়ের ভালোবাসার স্বাদ থেকে বঞ্চিত। আজ বুঝতে পারলো, বাবা কেনো সংসারে থেকেও সবকিছুর থেকে নিজেকে সরিয়ে রেখে একটা অবিচ্ছেদ্য গণ্ডীর মধ্যে আবদ্ধ করে রেখেছেন। গ্রাম্য স্কুল থেকে পাশ করা তার বাবাকে মা কোনদিনই ভালোবেসে কাছে টানার চেষ্টা করেন নি। বাবা বিদেশে বহুদিন থাকলেও তার খাবারের রুচি, সাধারণ জামা-কাপড়ের মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বিদেশি ব্রেকফাস্ট তার পছন্দের ছিলোনা একেবারেই তাই নিজের চারধারে একটা শক্ত বাঁধ দিয়ে রেখেছিলেন। 
তার জীবনটাও ওইদিকেই যাচ্ছে, স্বেতার সাথে তার রুচিগত প্রচুর পার্থক্য, কিন্তু কোথায় যেনো স্বেতার প্রতি তার একটা অদৃশ্য ভালোবাসা আছে যা সে কোনদিন অস্বীকার করতে পারেনি,  বরং স্বেতাই শাশুড়ির কাছে অপমানিত হতে একইভাবে  বাবার মতন নিজের চারদিকে একটা দেওয়াল দিয়ে রেখেছে। 
আজ হঠাৎ অনিকের আচমকা চোখটা খুলে গেলো, মনে হল সে যেনো এতকাল করে একটা অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরে একাকীত্বের ভার বহন করে চলেছে। ছেলেকে সে বললো, তাতান মা যা শেখাচ্ছেন মন দিয়ে শিখতে চেষ্টা কোর। 
অবাক হয়ে তাকালো স্বেতা তার সাহেব স্বামীর দিকে, কি হল হঠাৎ!  এই পরিবর্তন!  না কি তাকে ব্যঙ্গ করে গেলো, কিছুই বুঝতে পারলোনা, কিছুক্ষণ চুপ করে থেকে আবার তার কাজে মন দিল,  বহু কষ্টে তাতারকে তার লেখা একটা ছোট্ট রচনা মুখস্থ করালো। 
তাতান বুদ্ধিমান ছেলে, সে খুব তাড়াতাড়ি ধরে নিল, তার ভালো লাগলো, সে বললো, " মা বাংলা তো খুব ভালো লাগছে মা, এবার থেকে হিন্দি নয় বাংলাই পড়বো"। 
শ্বেতা নিঃশব্দ থেকে উত্তর দিল, না বাবা স্কুলে তুমি  হিন্দি পড়, আমি তোমাকে বাড়িতে বাংলা শেখাবো কেমন? 
কেনো মা?  স্কুলে তো অপশন আছে, যারা বাংলা পড়তে চায় বাংলা পড়তে পারে, যারা হিন্দি ভালোবাসে তারা হিন্দি পড়বে, 
না তাতান, তুমি বাংলা পড়লে তোমার বাবা, ঠাম্মি রাগ করবে, 
কিন্তু জানো মা দাদু খুব খুশি হবে,  দাদু আমাকে বলেন তো -" দাদুভাই বাংলা ভাষা না শিখলে তুমি হেরে যাবে, আমাদের ভাষা যে বাংলা, নিজের ভাষা না জানলে নিজের কাছে নিজেই হেরে যাবে "।
শ্বেতা উতসাহ নিয়ে বলে ঠিক আছে তোমার যা ভালো লাগে তুমি তাই পড়। 
অনিক এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, এবার ভেতরে এসে বললো," হ্যাঁ শ্বেতা ও বাংলাই পড়বে, আমি মায়ের ইচ্ছের দাম দিয়ে আধাবাঙালি হয়ে গেছি, ও নাহয় ওর মায়ের ইচ্ছের দাম দিয়ে পুরো বাঙালি হোক "। 
শ্বেতা তার বড়ো বড়ো চোখ দুটো তুলে তাকালো স্বামীর দিকে, অনিক দৃষ্টি নামিয়ে নিয়ে বললো, বাবা তোমাকে তাঁর ঘরে একবার ডাকছেন, মানুষটা বড়ো একলা, নিজেকে একঘরে করে স্বেচ্ছায় নির্বাসন দিয়ে রেখেছেন। আমি চিরকাল মায়ের কথা মতোই চলেছি, কোনদিন জানতে চেষ্টা করিনি যে বাবা কি চান!  আজ আমার ছেলে আমার চোখ খুলে দিল। চল আমরা বাবার ঘরে যাই, 
হ্যাঁ চল, বলে শ্বেতা ছেলের হাত ধরে অনেকের সাথে  শ্বশুরের ঘরের দিকে এগিয়ে গেলো তাঁর

 


এ জাতীয় আরো খবর