বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১৭ ২২:১৭:৫০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় একটি পাথরবোঝাই ট্রাকের সাথে  সংঘর্ষে  কাবিরুল ইসলাম(৩২) নামে একজন মোটরসাইকেল  চালক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ পৌর ১ নং ওয়ার্ডের দেবিনগর মহল্লার মজিবুর রহমানের ছেলে। তিনি কৃষিকাজ এবং ইটভাটার সাথে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, শনিবার (১৭মে) রাত সোয়া ৮টার দিকে সোনামসজিদ মহাসড়ক ধরে একা মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জের কানসাট বাজারের দিকে যাবার পথে  হাজীপাড়া মোড় এলাকায় বিপরীতে সোনামসজিদ স্থলবন্দর ছেড়ে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই কাবিরুল মারা যান।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার এবং ট্রাকটি আটক করেছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

 


এ জাতীয় আরো খবর