মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

খুলনায় তেলবাহী লরির সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে তিন শিক্ষক নিহত, আহত ৪

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-১৭ ১৪:৪৮:১৮
ছবি সংগৃহিত

খুলনা | ১৭ মে ২০২৫
খুলনার ডুমুরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের, যাদের মধ্যে দুজন মাদ্রাসা শিক্ষক। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও চারজন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন:
রফিকুল ইসলাম গাজী (৫৫) – মাহিন্দ্রার চালক, ভান্ডারপোল, কয়রা
মহিনুর ইসলাম (৩৫) – শিক্ষক, ২ নম্বর কয়রা গ্রাম
মাওলানা আব্দুর রশিদ (৫০) – শিক্ষক, কুশোডাঙ্গা
তাদের মধ্যে মহিনুর ইসলাম ও আব্দুর রশিদ কয়রার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

আহতরা হলেন:
মইনুল ইসলাম গাজী
ইউনুস
মনিরুজ্জামান
আব্দুস সাত্তার

তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা উপজেলা থেকে একদল শিক্ষক খুলনার ডিসি অফিসের দিকে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল বকেয়া বেতন ও ভাতা প্রদানের দাবিতে পাঁচ দফা দাবিতে একটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। পথে গোলনা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি ছিল এতটাই ভয়াবহ যে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খর্ণিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মন্ডল জানান, “ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে শিক্ষক সমাজে। স্থানীয়রা জানান, এসব মাহিন্দ্রা সাধারণত অতিরিক্ত যাত্রী পরিবহন করে এবং এই সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে দুর্ঘটনা প্রায় নিয়মিতই ঘটছে।
খুলনায় তেলবাহী লরির সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ
ঘটনাস্থলেই ৩ জন নিহত, ৪ জন হাসপাতালে
নিহতদের মধ্যে ২ জন শিক্ষক
কর্মসূচিতে অংশ নিতে খুলনায় যাচ্ছিলেন শিক্ষকরা
লরির চালক-হেলপার পলাতক, লরি জব্দ
সড়কে নিরাপত্তা ঘাটতির অভিযোগ স্থানীয়দের

এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে সকালের আলো পরিবার আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

 


এ জাতীয় আরো খবর