মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিক ওয়ার্ড বয় এবং রেষ্ট্রুরেণ্ট শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১৭ ০১:৩৪:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহর থেকে সজীব হাসান জয় (২৬)  নামে বেসরকারি একটি হাসপাতালের (ক্লিনিক)  একজন ওয়ার্ড বয় এবং সদর উপজেলা থেকে নূর ইসলাম (২৮) নামে একজন রেষ্টুরেন্ট শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয় জেলার নাচোল উপজেলার খেসবা চন্দ্রাইল গ্রামের জাকির হোসেনের ছেলে। অপরদিকে নূর ইসলাম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত রফিকুল ইসলামের ছেলে।
পরিবার,হাসপাতাল,ক্লিনিক এবং পুলিশ সুত্র জানায়, গত শুক্রবার(১৬মে) সন্ধ্যা ৭ টার দিকে জেলা শহরের হাসপাতাল সড়কের মমতা হাসপাতালের ৫ম তলার একটি কক্ষের দরজা ভেঙ্গে ওই হাসপাতালের ওয়ার্ড বয় জয়ের ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি পাঁচ বছর যাবৎ ওই ক্লিনিকে কর্মরত ছিলেন। তাঁর পিতা বলেন,জয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় তাঁর নানার বাড়িতে বড় হয়েছে। সে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় মেসে থেকে ক্লিনিকে কাজ করত। তবে জয়ের  মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারে নি কেউ।
এদিকে শুক্রবার রাত ১০টার দিকে  সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  গহিলবাড়ি গ্রামে  ভেতর থেকে আটকানো নিজ বাড়ির একটি কক্ষ থেকে নূর ইসলামের ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে  গলায় ওড়নার ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। এ সময় তিনি বাড়িতে একা ছিলেন।  স্থানীয় সূত্র,পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে জানালা দিয়ে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। নূর ইসলাম বিভিন্ন এনজিও’র নিকট ঋণগ্রস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋন শোধের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুই যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃুত্যর সঠিক কারণ জানা যাবে। দুটি ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃুত্য মামলা হয়েছে বলেও জানান ওসি। 

 


এ জাতীয় আরো খবর