শুক্রবার, মে ১, ২০২৬

না সি য়া ডে লা

  • একদিন অজানা পথের খোঁজে!
  • ২০২৫-০৫-১৬ ২৩:০১:০২

আমার সন্তানের বৃদ্ধাশ্রমে আমাকে 
দেওয়ার সুযোগ কই, 
সে সুযোগ সে কখনই পাবে না। 
  আমিই হতে দিবো না!  
  নিজেকে গুটিয়ে নিয়ে 
যৌবন ক্লান্তির অন্তিম লগ্নের আগেই 
আমার পথে নেমে পড়বো 
স্বজ্ঞানে সুস্থ মস্তিকে, 
হাসিমুখে সবাই কে বিদায় জানিয়ে। 

একদিন হঠাৎ করে 
অজ পাড়াগাঁয়ের গহীনে একটা
 ছোট পাহাড় কিনে নিবো। 
 সবুজের সমারোহে 
নিজেকে আড়াল করে ফেলার জন্য , 
কেউ জানবে না আমার সেই অস্তিত্বের কথা। 
 আমি আমার বলতে যা কিছু আছে
 সেটুকু সম্বল করে, 
 কাগজ কলম ডায়রি নিয়ে হারিয়ে যাবো 
আমার সাকল ব্যার্থতা নিয়ে। 

এই এক জীবনে 
অজস্রবার প্রেমে আহবান শুনেছি, 
ফিরেও তাকাইনি সে পানে। 
অথচ এক সহজ মৃত্যুর পথ ধরে আধোপ্রেম 
ডিঙিয়ে ডিঙিয়ে তুমি অবধি
একদিন ঠিক পৌঁছে ছিলাম তুরীয় আবেগে, 
অথচ,  তুমি ভাবলে 
এতো সহজ পন্থা সহজ লোভ্য। 
বললে অন্য পথ দিয়ে এসো, 
আমি তাই এলাম ! 

 কাটা বন পেরিয়ে
 নলিকা বনের পাশ মারিয়ে ম্যানগ্রোভে পা দিলাম, 
রক্তাক্ত পায়ে ফিনকি দিয়ে উঠলো
 রক্ত কিংশুকের মতো সে লাল। 
তুমি পলাশ ফুটেছে বলে অন্ধকারে 
তার ঘ্রাণ নিলে। 
বুজলাম তোমার চোখে মাতমের নেশা, 
কোনো ক্ষুধার্ত প্রজন্মই
 তা ধ্বংস করতে পারবে না। 
 আমি নিরবে ফিরে চললাম তোমা হতে 
আমার স্তব্ধ নদীর ওপারে। 

সম্পুর্ন একা অন্ধকারে 
হেটে চললাম আগামী দিনের অপেক্ষায়।
 সেও সহজ মৃত্যুর পথ ধরে 
তুমি অবধি পৌঁছেও। 
 পারিনি তোমায় আমার করতে। 
আমার পুর্নপ্রেমের ভয়ংকর
 সে রুপ দেখে ফিরে এলাম, 
একাকী বিবর্ন ঝলসে যাওয়া পৃথিবীতে।
 বাঁচতে হবে এবার নিজের মতো করে।
 আমার গোপন ব্যাথারা 
আর কারও বিক্ষুব্ধ দুঃস্বপ্নের সারথি হবে না।

অতঃপর ভেবে নিলাম, 
অজো পাড়াগাঁয়ে গহীনে 
একটা নির্জন ছোট্ট পাহাড় কিনে নিবো।  
আমার বলতে যা কিছু গুছিয়ে নিয়ে 
সবুজের সমারোহে নিজেকে আড়াল করে নিবো। 
আমার সন্তানের আমায় বৃদ্ধাশ্রমে
 দেওয়ার সুযোগ কই? 
আমি কাউকে সুযোগ দেইনি, 
আর তারাও কখনো পাবেও না।  

 


এ জাতীয় আরো খবর