শুক্রবার, মে ১, ২০২৬

তী র্থ ঙ্ক র দা শ পু র কা য় স্থ

  • আপনি আসেন নি
  • ২০২৫-০৫-১৬ ১৯:৫৪:৩৫

আমি প্রতিদিন অপেক্ষা করেছি,
এক গলা রোদ্দুরে হাঁসফাঁস করতে করতেও
 সরে যাই নি,
মেঘ করল, হাওয়া ছাড়ল, ঝড় উঠল,
একটা শালপ্রাংশু গাছ হাত পা ছড়িয়ে
শুয়ে পড়ল রাস্তায়,
ধুলো উড়ল, পাতা উড়ল, একটা ডাল
উড়তে উড়তে নামল কোনো বাড়ির মাথায়,
আমি কিন্তু পথ ছাড়ি নি,
পথ থেকে সরে গিয়ে দাঁড়াই নি অন্যত্র কোথাও,
যেমন লোকে মাথা বাঁচাতে গিয়ে দাঁড়ায়,
আমি সেডাবে বৃষ্টি থেকে মাথা বাঁচাতে চাই নি,
অথবা উড়ে আসা কোনো মিসাইলের হাত থেকে
বাঁচতে যাই নি কোথাও,
কারণ আপনি আমাকে পথে,
 হ্যাঁ, পথেই অপেক্ষা করতে বলেছিলেন,
আমি তাই, ঘরে নয়, পথেই দাঁড়িয়ে ছিলাম।

 ভালবাসা, আপনি কিন্তু আসেন নি।


এ জাতীয় আরো খবর