শুক্রবার, মে ১, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • আবার যাত্রা শুরু
  • ২০২৫-০৫-১৬ ০১:১৯:৪২

ঝরা পাতার কান্না শেষ --
সবুজ কিশোলয়ে ভরে গেছে গাছ। 
ভেবেছিলাম মৃত গাছে আর বোধহয় গজাবে না পাতা, 
প্রকৃতি বোধহয় হারিয়ে ফেললো তার সৌন্দর্য, 
শীতের কুয়াশা কাটতে না কাটতে ভুলে গেলাম সব--
বসন্তের আগমনী বার্তায়। 
ঝিম ধরা প্রকৃতি ফুলে ফলে ফিরে পেল নতুন জীবন। 

জীবনটাও এমনি দুঃখের পরেই আসে সুখ, সুখের পরে দুখ। 
সুখ-দুঃখ আছে বলেই ক্ষণস্থায়ী জীবনের অনুভূতিটা এতো মধুর, 
আঁধার আছে বলেই আলোর মূল্যায়ণ। 
তাইতো কবির কলম হয় সচল, রং তুলির ছোঁয়ায় সজীব হয় মনের ক্যানভ্যাস, 
মেঘের আড়ালেই সূর্য হাসে  ভাবতে ভাবতে আবার যাত্রা শুরু করলাম অচেনা পথে। 
কারণ পথই চিনিয়ে দেবে শেষ ঠিকানা।


এ জাতীয় আরো খবর