শনিবার, জুন ২৭, ২০২৬

শুভ জন্মদিন শিল্পী ছন্দা মৌলিক

  • মেসবা খান
  • ২০২৫-০৫-১৫ ১৯:৪৩:১৪

'অন্ন যদি ক্ষুধা মেটায় সঙ্গীত তবে আত্মার' - এই মূলমন্ত্রকে হৃদয়ে লালন করে যিনি সঙ্গীতের সাধনা করে চলেছেন নিরন্তর তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছন্দা মৌলিক। 
শিল্পী ছন্দা সুললিত কন্ঠের অধিকারী। তাঁর যাদুকরী সুরের মূর্ছনায় দর্শক শ্রোতাদের তিনি মোহাবিষ্ট করে রাখতে পারেন সহজেই। একজন ভোকাল আর্টিষ্ট হিসেবে তিনি সর্বজনপ্রিয়। বেতার ও টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী তিনি। বিটিভির নিয়মিত অনুষ্ঠান 'গীতবিতান' এ শিল্পী ছন্দা প্রায়শঃই সঙ্গীত পরিবেশন করে থাকেন। জড়িত আছেন বিভিন্ন বেসরকারি টেলিভিশনের সাথে। 
শিল্পী ছন্দা মৌলিক নিজের মাঝেই নিজের জগত তৈরি করেছেন। সেখানেই থাকতে ভালো লাগে তাঁর। 
সাধনা নিষ্ঠা আর একাগ্রতা যে মানুষকে পৌঁছে দেয় অনন্য উচ্চতায় শিল্পী ছন্দা তার প্রকৃষ্ট উদাহরণ। 
আজ ১৫ মে তাঁর জন্মদিন। সুন্দর ও সুষমামন্ডিত হোক তাঁর আগামির পথ চলা। 
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 
 


এ জাতীয় আরো খবর