বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃুত্য

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১১ ২১:১১:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে কাইমুল হক(৫৫) নামে একজন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার নয়াগোলা উত্তর ভবানীপুর এলাকার সাইফুদ্দিন মন্ডলের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার বিকেল ৩টার দিকে  ঝড়-বৃষ্টির মধ্যে আতাহার এলাকার একটি মাঠে ধানকাটার সময় বজ্রাপাতের শিকার হন কাইমুল। সঙ্গীরা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 


এ জাতীয় আরো খবর