বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আয়কর আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-০৮ ১৪:৩২:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহর থেকে মইন উল বারী ওরফে জুয়েল (৪৮) নামে একজন আয়কর আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বালুবাগান মহল্লার ইউসুফ আলী বিশ^াসের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,বৃহস্পতিবার (৮মে) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির  ভেতর থেকে আটকানো শয়নকক্ষের দরজা ভেঙ্গে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করে সিআইডির ক্রাইমসিন ইউনিট। প্রাথমিকভাবে মরদেহটি ৩/৪ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোররাতের দিকে   ওই বাড়ি থেকে দূর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর  বাড়িটি নজরদারিতে রাখা হয়। সকাল  সাড়ে ১০টার দিকে ক্রাইমসিন ইউনিট কাজ শুরু করে  খাটের উপর শোয়া মরদেহটি উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে। ওসি আরও বলেন,পূর্বে জুয়েল ঢাকায় প্রাকটিস করতেন।  তাঁর একটি মেয়ে রয়েছে। সে ঢাকায় উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। মেয়ের সাথে জুয়েলের তেমন যোগাযোগ ছিল না। প্রায় ১৪ বছর পূর্বে স্ত্রীর সাথেও জুয়েলের ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
জুয়েলের স্বজনদের বরাতে ওসি আরও বলেন, জুয়েল কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিলেন। তাঁর  হৃদরোগেরও সমস্যা ছিল। এ সংক্রান্ত  চিকিৎসকদের কিছু কাগজপত্রও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে  জুয়েল মারা যেয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  বিকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর