সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • বড় কষ্ট পাই
  • ২০২৫-০৫-০৭ ২২:৩৩:১০

বড় কষ্ট পাই শত কবিতার মৃতদেহ দেখে
আতুর ঘরেই কেন প্রতিদিন মরে কবিতারা,
কেন তবে তারে করি না বারণ জন্মলগ্ন থেকে
কেন দিন শেষে আর পাইনি তার সমূহ সাড়া।
বেখেয়াল শব্দেরা কোথা হতে কোথায় যায় উড়ে
একা আনমনে ঘুরে ঘরহীন পথহারা পাখি,
অযতনে বাধা তারে গান কী হয় কখনো সুরে
গুলি খেয়ে ডানা ভাঙা পাখি মুদে ফেলে তার আঁখি।
কত কিছু অদেখা থেকে যায়, কত কবিতা গান
মহামূল্য রত্নও মনের অজান্তে হয় নিলাম,
কত শব্দভূক কবি আছে, পায়না তার সন্ধান।
আমার এ অব্যক্ত যন্ত্রণা কিছু তাকেই দিলাম।
অমরত্বের তৃষ্ণা থাকে, তবুও মরে যায় পাতা
লাভ নেই ভরে তুলে অযথাই কবিতার খাতা।

 


এ জাতীয় আরো খবর