মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

শু ক্কু র চৌ ধু রী

  • খ্যাতি তার আকাশ সমান
  • ২০২৫-০৫-০৭ ২১:১৩:০৭

তিনি গুণীজন খ‍্যাতি তাঁর আকাশ সমান 
লিখেছেন অজশ্র ছড়া, আপনাতেই মহিয়ান,
বাংলা সাহিত্যের অঙ্গনে তাঁর যত যা অবদান
জাতি করেছে মূল‍্যায়ন, দিয়েছে রাষ্ট্রীয় সন্মান।

তিনি সুকুমার বড়ুয়া বাড়ী রাউজান
বরেণ্য ছড়াকার সর্বব্যাপী তাঁর সন্মান,
আমরা তাঁর ভক্ত অনুরাগী তিনি পুঁজনীয়
এসেছি তাঁর পদধূলি নিয়ে হতে আশীর্বাদীয়।

শ্রুত হবো অমীয় বাণী সুধা তাঁহার
সমৃদ্ধ হবে অভাজনের জ্ঞানের ভান্ডার,
হে গুণী সুস্থতা সৃজনশীলতায় শতায়ু হোন 
পরম প্রভূর করতলে স্বমস্বরে রেখে যাই প্রার্থনা।
 


এ জাতীয় আরো খবর