আমায় আর হারানোর
ভয় দেখিও না তো! ভয় পাইনা।
প্রিয়কিছু হারাতে হারাতে
পাথর হয়ে গেছে মনের অনুভূতি।
এখন আর অস্হির হয়না প্রাণপাখি।
মনে রেখো!
এ পর্যন্ত ফেলে আসা দিনগুলোতে আমি
একাই কাটিয়েছি, শুধু এ...কা।
আগেও ছিলাম এখনও আছি।
থেকেও,
কেউ ছিলোনা পাশে কোনোদিন,
যদিও বা যতদিন ছিলো,
জানতাম, মিথ্যা ওটা ভালোবাসার মুখোশ।
সবটাই সার্থের আশায়
আচ্ছা! শুধু আমারই জন্য!
আমাকে কেনো ভালোবাসা যায়না?
বহুবার প্রশ্ন করেছি নিজেকে।
এই আমি!
কখনও কোনোদিন কারও সাথে হাত ধরে
পার্কের নিরিবিলিতে হাঁটিনি,
চুমু খায়নি আবেগে জরিয়ে ধরে।
হাত ধরে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে
কেউ কখনও বলেনি,
প্রিয় তুমি নিচের পানে চাও
আমি ধরছি শক্তকরে।
নাহ্! কেউ বলেনি!
আচ্ছা! সার্থ ছাড়া শুধু আমারই জন্য
আমাকে কেনো ভালোবাসা যায়না ?
বহুবার প্রশ্ন করেছি নিজেকে।
রাতের ঝলমলে আলোয়
কেউ কখনও স্টেটফুড খেতে নিয়ে যায়নি।
বলেনি কখনও চলোনা,
রেশমি চুড়ি কিনবে মেলায় নিয়ে যাই।
কেউ আহ্লাদে গদগদ কন্ঠে বলেনি
তোমার কোনো কিছুই চাইনা,
শুধু তোমাকে ছাড়া।
সব কিছু ফেলে চলো হারিয়ে যাই দুরে,
যেখানে টাকা পয়সা সম্পদ তুচ্ছ।
নাহ্ ! কেউ বলেনি!
আচ্ছা! শুধু আমারই জন্য
আমাকে কেনো ভালোবাসা যায়না?
বহুবার প্রশ্ন করেছি নিজেকে।
আমি এমন একটা মানুষের জন্য
অপেক্ষার জানালায় বসে ছিলাম বহুদিন।
কত পথ হেঁটেছি অবচেতনে,
কত খুঁজেছি নির্মহ সেই তুমি তাকে।
যার কাছে দিতে পারি নিশ্চিতে
আমার বলতে যা কিছু সব সব সব স.......ব।
স্বপ্নের ঘোরে সেই পামির মালভূমি থেকে
কৃষ্ণসাগরের তটভূমিতে ও
হেটেছি, হাহাকার করে খুজেছি,
নাহ্! পাইনি তাকে!
আমার আকাশে কখনও সুখপাখি উড়েনি।
শুধু দেখেছি কতগুলো ক্ষুধার্থ শকুন আমায় দেখে
ডানা ঝাপটিয়ে উঠছে মাংসের আশায়।
ওরা অপেক্ষা করে থাকে আমার
পুর্বের পোড়খাওয়া
মিথ্যা প্রেমের অনলে পোড়া
এ হৃদপিণ্ডটার দিকে,
কখন ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে
এই রক্ত মাংসের জীবন্ত লাশ।
আচ্ছা! শুধু আমার জন্য
আমাকে কেনো ভালোবাসা যায়না ?
বহুবার প্রশ্ন করেছি নিজেকে।