বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক তরুণ চিকিৎসকের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১১ ০৫:০২:২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডা.শরীফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৫টায় সেখানে তার মৃত্যু হয় বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। 
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক জানান, ডা. শরীফা ডেঙ্গু আক্রান্ত ছিলেন। ঢাকা মেডিকেলে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার ঢামেকে আনা হয়।
রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন শরীফা বিনতে আজিজ। তার গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায়।
স্বজনরা জানিয়েছেন, ঢাকা মেডিকেলে ডিউটিতে থাকা অবস্থায় গত ৪ঠা আগস্ট জ্বর আক্রান্ত হন শরিফা।
ডেঙ্গু ধরা পড়লে ছুটিতে চলে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
তথ্যসূত্র: মানব জমিন


এ জাতীয় আরো খবর