শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

শা হ না জ পা র ভী ন

  • ভেবেছিলাম মাটিই থেকে যাবো
  • ২০২৫-০৫-০৭ ১৮:৫৯:৫৪

ভেবেছিলাম, 
আজীবন মাটিই 
থেকে যাবো।
রোদ, ঝড়, বৃষ্টি
শীত, মেঘ, জল শুষে 
সমূহ ফলিয়ে যাবো 
রাতদিন।

ভেবেছিলাম, 
গভীর রাত্রি শেষে
নির্মিলিত সকাল হবো
সূর্যের সাথে সাথে 
তাপ, চাপ 
বিলিয়ে দিয়ে
পৃথিবীতে সামুহিক উজ্জ্বল 
আভা হবো রোজ।

কিন্তু অমানিশার ঘোর কাটাতে
সকাল, সন্ধ্যা, রাতে
সব চাপ
সব তাপ
ঢক ঢক গিলে খেয়ে
নিজের অজান্তে কখন 
চম্বুক আকরে খাঁটি 
লোহা হয়ে উঠি। 


এ জাতীয় আরো খবর