চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান গ্রেপ্তার
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-০৫-০৬ ১৯:৩০:১৪
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌনসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: মোখলেসুর রহমান গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৬মে) ভোররাত ৩টার দিকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি) টীম অভিযানে সহায়তা করে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর থানা ও ডিবি কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসবাদ করছেন। জিজ্ঞাসবাদে প্রাপ্ত তথ্য অনুযাযী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে জাননো হবে বলেও জানান পুলিশ সুপার।
উল্লেখ্য,গত ৫ আগষ্ট বিগত সরকার পতনের সময় থেকে আত্মগোপনে ছিলেন মেয়র মোখলেস। পরে তাঁর মেয়র পদ বাতিল হয়।