শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

জা হা ন ই নু র নি পা

  • হারিয়ে যাবো
  • ২০২৫-০৫-০৫ ১৩:৪৯:৩১

আমি কারো জন্য অপরিহার্য নই, 
আমার না থাকায় পৃথিবীর কিছুও বদলায় না।
আমি আকাশের অতিরিক্ত তারা, 
নিভে গেলেও আকাশ অন্ধকার হয় না।
আমি সহজেই বদলে যাওয়া অধ্যায়, 
পড়া শেষ হলেই সবাই ভুলে যায়। 
আমি কারো প্রথম ভাবনা নই, 
স্মৃতির দেয়ালে আমার ছবি টিকে থাকে না।
একদিন আমি হারিয়ে যাবো, 
সময়ের স্রোতে মিশে যাবো ধূলিকণার মতো। 
তবু নিজেকে হারাবো না, 
শুধু নিজের কাছেই রয়ে যাবো।

 


এ জাতীয় আরো খবর