শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

কা ঞ্চ ন চ ক্র ব র্তী

  • মৌমাছির আত্ম জীবনি
  • ২০২৫-০৫-০৫ ১৩:৪০:০৭

প্রস্ফুটিত কাননে মক্ষিকা
একাগ্রচিত্তে কর্তব্য একা।
সমতা করে জীবন যাপন
নেই সংঘাত সকলে আপন।
সংঘবদ্ধ হয়ে করে কর্ম
মৌমক্ষির যে জাতের ধর্ম।
অলসতা নেই নিজ স্বভাবে
শ্রম গুণে থাকেনা অভাবে।
হটেনা পিছু তারা মূল লক্ষে
হাজার স্বপ্নের লক্ষ বক্ষে।
পরাজয় তাদের নেই জানা
স্বপ্ন জয়ের নেইতো মানা।
কোরানে আছে সূরা নহাল
মধুর কথা রেখেছে বহাল।
সুন্দর জীবন গড়তে চাও
মৌমাছির থেকে শিক্ষা নাও।

 

 


এ জাতীয় আরো খবর