শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আ ল ম গী র হো সা ই ন

  • অপেক্ষা
  • ২০২৫-০৫-০৫ ১৩:৩২:৩৩

ফিরে আসে দিনক্ষণ 
ফিরে আসে প্রকৃতির সব
ফিরে আসেনা ওঁরা 
সবার শেষে এসেই
চলে গেছে যাঁরা। 

এখনও সূর্য উদিত হয়
উদ্ভাসিত হয় পৃথিবী 
মাটির প্রলেপে ঢাকা 
অন্ধকার কবরে 
জানি না ওঁরা 
কেমন আছে। 

বড্ড জানতে ইচ্ছে করে 
জীবনসায়াহ্নে নিভু নিভু ক্ষণে 
আমরাও আসছি শিগগিরই 
অপেক্ষায় প্রহর গুনে 
শুধু রবের অনুগ্রহের।


এ জাতীয় আরো খবর