বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

প্র দী প গু প্ত

  • রবিপ্রণাম
  • ২০২৫-০৫-০৫ ১২:৫৪:২৪

যে আলো অন্য আলোর অনুসারী সে বড়ো সুন্দর
যে আলো অন্ধকার ডেকে আনে ভয়ঙ্কর সে আলো।

ঈশ্বর মানুষকে যেমন বিনয় দিয়েছেন, প্রেমভাব দিয়েছেন
সেরকমই অহংকার, আর দম্ভও দিয়েছেন।

যে আলো দূরকে কাছে এনে পাশে বসায়
জিজ্ঞাসা করে -- এখন ভালো আছো তো? 
সে আলো ঐশ্বরিক।
শত্রুকে মিত্র আর ঘৃণাকে ভালোবাসায় ডেকে
একসাথে জুঁইফুলের মালা গাঁথতে বসে।

এটা কাউকে নীতিশিক্ষা দিয়ে বোঝানো যায়না
যিনি আলো বহন করেন তিনিও আলোমুখে তাঁর পদতলে বসে থাকেন।

তুমি কি তথাগতর কথা শোনো নি?
অথবা রবিঠাকুরের?


এ জাতীয় আরো খবর