মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শ্রদ্ধাঞ্জলি ঔপন্যাসিক লেখক আশুতোষ মুখোপাধ্যায়

  • মেসবা খান
  • ২০২৫-০৫-০৪ ১৪:৩৭:৪৮

আশুতোষ মুখোপাধ্যায় একজন লেখক এবং ঔপনাসিক। 
জন্ম ৭ সেপ্টেম্বর ১৯২০ সালে বিক্রমপুর পরগনার বজ্রযোগীনি গ্রামে। পিতার নাম পরেশ চন্দ্র মুখোপাধ্যায়। মায়ের নাম তরুবালা দেবী। পিতা মাতার দশ সন্তানের মধ্যে তিনি ছিলেন পঞ্চম।
আশুতোষ মুখোপাধ্যায় হুগলি মহসিন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। 
১৯৬৫ সালে তিনি বিখ্যাত 'যুগান্তর' কাগজে যোগদান করেন। পরবর্তী কালে তিনি এই খবরের কাগজের রবিবাসরীয় স্পেশাল বিভাগের প্রধান হিসেবে নির্বাচিত হন।
সারা জীবনে আশুতোষ মুখোপাধ্যায়ের ১০০টি উপন্যাস ও ছোটো গল্প সংকলন প্রকাশিত হয়।
তাঁর প্রথম গল্প 'নার্স মিত্র'। যা থেকে পরবর্তী কালে সিনেমা তৈরী হয় 'দীপ জ্বেলে যাই।' মুখ্য ভুমিকায় ছিলেন সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল, বসন্ত চৌধুরী প্রমুখ। 
তাঁর প্রথম উপন্যাস 'স্বাহা'। তাঁর প্রথম ছাপা আকারে প্রকাশিত উপন্যাস 'কালচক্র'।
তাঁর সৃষ্ঠ উপন্যাস ও ছোটো গল্পে মানুষের মধ্যেকার সম্পর্ক ও ভালবাসার কথা লেখা আছে। বিশেষ করে তিনি তাঁর অধিকাংশ উপন্যাসে নারী চরিত্রকে একটি শক্তিশালী বুনেটের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন।
তাঁর নাম একবার সেরা গল্পকার হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হয়েছিল।
      রচিত বিখ্যাত উপন্যাস সমুহ 
চরাচর, বলাকার মন, সাত পাঁকে বাধা, পঞ্চতপা, বাজিকর, বকুল বাসার, মানুষের দরবারে, পায়ে পায়ে প্রতিধ্বনি, লীলাবতি, নগরপারে রূপনগর, কাল তুমি আলেয়া, যাবার বদলে, শতরূপে দেখা, তিন পুরুষ, সোনার হরিন নেই, একাল ওকাল, এক রমণীর যুদ্ধ, আমি সে ও সখা,
যার যেথা ঘর প্রভৃতি। 
            উপন্যাসের চিত্ররূপ
চলাচল, পঞ্চতপা, আমি সে ও সখা, কাল তুমি আলেয়া, অমর কন্টক, সাত পাকে বাঁধা, আলোর ঠিকানা, আরো একজন, নবরাগ, শঙ্খবেলা।
৪ মে ১৯৮৯ সালে কিংবদন্তি এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।
 

 


এ জাতীয় আরো খবর