পারিনা ঘুমে চোখ জড়াতে
বসন্তের রাতে
বাতায়নে চেয়ে আছি;
- জানিনা এখন কত রাত!
শন শন বয়ে যায় বৈশাখের বায়ু
স্কাইলাইট মাথার উপর,
আকাশে তারারা কথা কয় পরস্পর।
তারপর চ'লে যায়,কোন সে গগণ পারে?
তাদের ফুলের ঘ্রাণ চারিদিকে ভাসে।
দেহ জুড়ে এসেছে বিস্বাদ বসন্তের রাতে,
চোখ আর চায়না ঘুমে জড়াতে,
জানালার ওপার থেকে নিভে আসে নক্ষত্রের আলো
সাগরের শীতল বাতাসে
আমার তনুমন সুস্থ হয় ;
সবাই রয়েছে ঘুমায়ে সবদিকে
সাগরের এই পাড়ে কাদের নোঙরের এসেছে সময়?