বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

শ্রদ্ধাঞ্জলি-শিক্ষক সঙ্গীতশিল্পী ইলা মজুমদার

  • মেসবা খান
  • ২০২৫-০৫-০৩ ২৩:০৫:০১

ইলা মজুমদার বিশিষ্ট ধ্রপদী সংগীতশিল্পী। 
জন্ম ১৯৪১ সালে পাবনায় এক সঙ্গীত পরিবারে। তিনি সঙ্গীতজ্ঞ বারীণ মজুমদারের স্ত্রী এবং এসময়ের পপ তারকা বাপ্পা মজুমদারের মা।
১৯৫৪ সাল থেকে তিনি বারীণ মজুমদারের কাছে সঙ্গীত বিষয়ে তালিম নেন। পরে ১৯৬০ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
১৯৬১ সালে তিনি দর্শনে এমএ পাস করেন।
১৯৮১ সাল থেকে প্রায় ২২ বছর ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে তিনি শিক্ষকতা করেন। তাছাড়া তিনি ১৫ বছর জাতীয় সঙ্গীত মহাবিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ছিলেন।
গান ও শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখির কাজ করেছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর বেশকিছু লেখা প্রকাশিত হয়েছে। 
তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য - স্মৃতিতে শ্রুতিতে বারীণ মজুমদার, দিনগুলি মোর, সঙ্গীতের তত্ত্বকথা। বারীণ মজুমদার কর্তৃক ‘মণিহার সঙ্গীত একাডেমি’ প্রতিষ্ঠায় তিনি প্রধান প্রেরণাদায়িনী হিসেবে কাজ করেছেন।
ধ্রপদী সঙ্গীতশিল্পী ইলা মজুমদার মৃত্যুর পূর্ব পর্যন্ত সঙ্গীত চর্চা অব্যাহত রেখেছেন। সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়।  ১৯৫৮ সালে তিনি ভূষিত হন স্বর্ণপদকে। 
২০১১ সালের ৩ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর