আমি অসাধারণ কেউ নই;
দুঃখ দিলে মন খারাপ হয়
কটূ কথায় কষ্ট হয়
অবহেলায় যন্ত্রণা হয়
হৃদয়ে ক্ষরণ হলে কান্না পায়।
আমি জানি তুমিও এমনই
তবে কেন অন্যের ব্যথা তোমায় আহত করে না ?
অন্যের অপমান বিব্রত করে না ?
মানুষ তুমি
তোমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়!
এমনকি মাটিকেও নয়।