শনিবার, জুন ২৭, ২০২৬

ইশরাক হোসেন ঢাকার দক্ষিণের নতুন মেয়র,ইসির গেজেট প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-২৮ ০০:৪৯:২৮
ফাইল ছবি

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রোববার (২৭ এপ্রিল) ইসি আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে এ সিদ্ধান্ত নিশ্চিত করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল ইশরাকের বিষয়ে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে চিঠি পাঠায় কমিশন। সেখানে ইতিবাচক মতামত আসার পরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা দ্রুত বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী রাতেই গেজেট জারি করা হয়।
উল্লেখ্য, আদালতের নির্দেশে ইশরাক হোসেনের মেয়রত্বের বৈধতা নিশ্চিত হওয়ায় এবার তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত করা হলো।

 


এ জাতীয় আরো খবর