বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

হা বি বা লা ব নী

  • একাধিক সত্ত্বা
  • ২০২৫-০৪-২৭ ১৪:১৭:৫৫

প্রতিটা মানুষের মাঝেই একাধিক সত্ত্বা বাস করে। আমিও তার ব্যাতিক্রম নই। আমিও কারনে অকারনে পাল্টাই। ভিন্ন ভিন্ন সত্ত্বা ধরা পড়ে আমার মাঝে। এটা দোষের কিছু নয়। মানুষ পৃথিবীতে যখন আসে তখন তার কোন বোধগম্যতা থাকেনা। স্থান, কাল, পরিস্থিতি ভেদে সে তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে ধীরে ধীরে পরিপক্ক হয়। আসলে যে যাই করিনা কেন, ঐ আলটিমেট ডেস্টিনেশন কিন্তু সবার ক্ষেত্রে একই। জীবনে পাওয়া প্রতিটা মুহূর্তকে বাড়তি পাওনা হিসেবে ভাবতে জানলেই আর কোন চাহিদা থাকেনা কারো। আর যখনি চাওয়া অনুযায়ী পাওয়া মিলেনা তখনই কিন্তু আমরা হা-হুতাশ করে বোনাস সময় গুলো নষ্ট করি। একটা কথা মাথায় এবং মনে থাকলেই আমরা এ হাহাকার থেকে মুক্তি পাবো। আর তা হলো, এই মায়ার দুনিয়াতে আমাদের নিজেদের বলে কিচ্ছু নাই, কেউ নাই। সৃষ্টিকর্তা যার জন্য যেটুকু বরাদ্দ রেখেছেন তা সে যেকোন উপায়ে অর্জন করবে। এটাই স্বাভাবিকতা। তাই আসুন অতীত, বর্তমান, ভবিষ্যতের কথা না ভেবে বোনাস টাইমটা উপভোগ করি প্রাণ ভরে, মন ভরে। তবেই না জন্ম সার্থক।

 


এ জাতীয় আরো খবর