কেমোন আছি জানতে চাও?
হ্যা! দেয়াল ঘড়িটার টিকটিক আর
হৃদপিণ্ডের ডামাডোল শব্দের তালে তালে,
পার করে যাই প্রতিটি নির্ঘুম প্রহর,
তোমার অদৃশ্য বদান্যতায়।
তুমি নেই অথছ সর্বত্র বিরাজমান।
আমার খাওয়া নাওয়া উঠা বসা ঘুমানো পর্যন্ত।
তুমি ছাড়া সব শুন্য লাগে।
মনে প্রাণে তোমাকেই চাই শুধু অন্য কিছু নয়।
শিশু যেমোন চোখ মেলে মাকেই চায় তদ্রুপ
আমার শুধু তোমাকেই চাই।
বোবা ভাষায় চিৎকার করে ডাকে এই আত্মা
তুমি কি তা শুনতে পাও?
হয়তো পাও!
তাইতো দারুন স্পর্শ করে যাও তুমি অবচেতনে
সে সুনসান নিরবতার মাঝেও!
আঁধারের প্রতিটি কোনেই যেনো তুমি
অবলীলায় মিশে থাকো আমার প্রাণের পরে।
বুঝতে পারি তুমি আমার কে!
পৃথিবীর কোলাহল মুক্ত শব্দদুষণহীন সেইক্ষণে,
একেবারে চাঁদের মৌন দীপিকার মতো।
তুমিও জরিয়ে থাকো তেমোনই করে
আমার অস্তিত্বের অভ্যন্তরে।
তাইতো সারাক্ষণ সারাবেলা শর্তহীন
ভালোবাসি তোমায়।
বুঝতে পারছো তো,
তুমি আমার কতটা জুরে থাকো নিরবে?
তুমি ছাড়া আমি আমার অস্তিত্বকে
নির্ণয় করতে পারিনা,
কে আমি?
কাছে কিবা দুরে সারাক্ষণ তুমিই আছো ।
তুমি যেনো সঞ্জীবনী মন্ত্রে বেধে রেখোছো তোমাকে
আমার সকল ভাবনায়।
এবার বলো, তুমি আমার কে?