সুখ খুঁজেছি জোছনা মাখা
নিভাঁজ দেহের ভাজে
তাঁরার আলোয় সব হারিয়ে
সুখ পেয়েছি কাজে।
সুখ খুঁজেছি সন্ধ্যা তারার
অশ্রু মাখা লালে
বন্ধ্যা নদী হেঁসে বলে
দুঃখ পাবি হালে।
সুখ খুঁজেছি আকাশ পাড়ায়
কালবৈশাখি ঝড়ে
সব হারিয়ে সুখ পেয়েছি
পিদিম জ্বলা ঘরে।
সুখের হাঁটে তাকিয়ে দেখি
উপচে পরা ভীড়
দুখের হাঁটে মানুষবিহীন
কষ্টে আছে নীড়।
সুখ খুঁজেছি চাতক পাখির
জল ভর্তি মুখে
গণক বলে সুখ হবে না
আধখানা এই বুকে।
আমি না হয় দুঃখে আছি
তোমরা থেকে সুখে
উজান নদের কষ্ট স্মৃতি
বইছে আমার বুকে।
দুঃখ কষ্টে ভিজবো না হয়
খুঁজবো আদিম বন
জংলা পাখির আমন্ত্রণে
বিলিয়ে দিবো মন।