শনিবার, জুন ২৭, ২০২৬

তি তা স

  • মরুদ্যান
  • ২০২৫-০৪-২৫ ০০:৪১:২২

দেখা হলেই সে আমাকে বলত...
ভালো লাগে?
বলো ভালোবাসো আমায়?

আমি চুপটি করে থাকি,
 মুচকি করে হাসি।

সে আবারও বলে, ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি।
তোমার স্পর্শ, তোমার গন্ধ খুব আমাকে টানে,
 খুব খুব চেনা লাগে।

এবার তুমি বলো
একটুতো মুখ খোলো
শুনি মধুর শ্রুতি
 জানাও অনুভূতি।

আমি নয়ন মুদে রই, খানিক পর চোখে চোখ রেখে কই.....
আমৃত্যু তোমার রবো, 
বুঝলে মশাই 
তুমি মোর কাছে মরুভূমিতে মরুদ্যান সম।।
 


এ জাতীয় আরো খবর