মহেশখালী কক্সবাজার ২৪ শে এপ্রিল ২০২৫
মহেশখালীতে প্যারাবনের গাছ কেটে অবৈধ ভাবে চিংড়িঘের নির্মাণকারীদের দখলে থাকা ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। উপকূলীয় বনবিভাগ।
২৪ শে এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত গোরকঘাটা ও চরণদ্বীপের রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
মহেশখালী উপজেলা শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি ও জেএএম ঘাট এলাকায় ২টি চিংড়ি ঘেরের বাঁধ কেটে ১০ একর জমি দখলমুক্ত করেন
বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায় - ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পরপরেই শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় বিএনপি কর্মী মো.শাহাজানের নেতৃত্বে জেএএম ঘাট এলাকায়, বদরখালীর মোঃ কাইছারের নেতৃত্বে প্যারাবনের বাইন গাছ কেটে প্রায় ১০ একর জমিতে অবৈধভাবে ২টি চিংড়িঘের নির্মাণ করা হয়।
অবৈধ ভাবে তৈরি করা চিংড়িঘের কেটে ১০ এক জমি দখল মুক্ত করায় স্থানীয় পরিবেশবাদীরা বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয় বিএনপির কর্মী মোঃশাহাজানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে,মোবাইলে সংযোগ না পাওয়া কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা ও চরণদ্বীপের রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলী জানান-
সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশে রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলীর নেতৃত্বে বনকর্মীরা ৫০-৬০ জন শ্রমিক নিয়ে অবৈধ ভাবে তৈরী করা ২টি চিংড়িঘেরের বাঁধ কেটে বন বিভাগের ১০ একর জায়গা দখলমুক্ত করা হয়।
পরবর্তীতে উক্ত বিষয়ে তদন্ত পূর্বক অবৈধ দখল কারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।