রবিবার, আগস্ট ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৩-০৮-০৯ ১৩:৪২:০৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  আমিরুল ইসলাম (৩৩) ও মো.দুলাল(৩৮) নামে দু’জনকে যাবজজ্জীবন কারাদন্ড,৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯আগষ্ট) বিকেল সোয়া ৪টায় চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র  দায়রা জজ মোহা:আদীব আলী  আসামীদেও উপস্থিতিতে আদেশ প্রদান করেন। আমিরুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষীনারায়নপুর গাজিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ও দুলাল দশরশিয়া গ্রামের সাইদুর রহমানের  ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় চার্জশীটভূক্ত আসামী সদর উপজেলার সাদিকুল ইসলাম ও নাসির উদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০২০ সালের ৪ জুন ভোর রাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ই্উনিয়নের চর ইসলামাবাদ গ্রামের পাকা সড়কের উপর র‌্যাবের অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন আমিরুল ও দুলাল। অভিযানকালে সাদিকুল ও নাসির পালিয়ে যান। পরে সাদিকুল গ্রেপ্তার হন। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গ্রেপ্তার ও পলাতক ৪ জনের নামে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন ডিএডি এনতাজুল হক। মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক তারিফুল ইসলাম ওই ৪ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  
 

 


এ জাতীয় আরো খবর